প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
