
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
