প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। ওই পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে উঠছে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা চলায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
