প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:১২

ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকার ৯টি দল অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

