প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৮:১

কক্সবাজারের টেকনাফে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম সোলতান আহমদ (৩৮), তিনি দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা। তল্লাশিকালে সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে লুকানো বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
