প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৭

কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে মাদক পাচারের চেষ্টা চালানো হলেও বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার নাফ নদী সীমান্তে এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ।
