
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২১:২৬

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে চাচি রাশেদা বেগমকে (৪০) ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। আহত রাশেদা বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
