
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩০

রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে লাল চাঁন মোল্লা (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট এলাকার আজিদ মৃধার পাড়ায় এ ঘটনা ঘটে।
