
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৬

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
