
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৪৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড দিবস ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশেই প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে মোকাবিলার প্রস্তুতি হিসেবে জলকামানটি রাখা হয়েছে।
