প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৯:২৭

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ ‘হলুদ সোনালি বাটা’ (ইয়েলো গোটফিশ)। উজ্জ্বল হলুদ-সোনালি রঙ ও আকর্ষণীয় গঠনের কারণে মাছটি দেখতে বুধবার সকালে আলিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়ভাবে মাছটি সোনালি বাটা বা তোতা বাটা নামেও পরিচিত।
