প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৯:২১

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আইয়াস উদ্দিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
