প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৮:২৩

কক্সবাজারের উখিয়া থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। টানা চার দিন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের পর র্যাবের দুঃসাহসিক অভিযানে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এ ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে।
