প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৮:৬

রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে গভীর রাতে চুরির ঘটনায় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন এক গৃহবধূ। চোরকে প্রতিরোধ করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরলে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সহযোগীদের সহায়তায় চোর পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে বিচ্ছিন্ন আঙুলের অংশ রেখে যায়। পালানোর সময় চোরের দল ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
