প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:৪০

একসময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতা-কর্মীদের আনাগোনা এবং ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্র হিসেবে পরিচিত এই ভবন এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর ভবনটি এখন ময়লা-আবর্জনার ভাগাড় এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে।
