প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৮:৩৮

জয়পুরহাটের কালাই উপজেলার কানমনা-হারাবতী খাল পুনঃখনন প্রকল্পে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না করা, শ্রমিকের পরিবর্তে এক্সকাভেটর ব্যবহার, সরকারি গাছ কাটা এবং নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু বাস্তবে এসব লক্ষ্য অর্জনের পরিবর্তে প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম হয়েছে।
