প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ২১:১১

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে হাকিমপুর থানায় দায়ের হওয়া পৃথক একটি মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
