প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৭:৩৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফ পৌরসভার এক কুরিয়ার সার্ভিস থেকে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানা পুলিশ এই তল্লাশি অভিযান পরিচালনা করে।
