
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৭:৩১

সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয়ের প্রবণতার বিপরীতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে সব ব্যয় মিটিয়েও উদ্বৃত্ত ৯ লাখ ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
