প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২১:৫৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত একজনসহ ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
