প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:১৮

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জিম্মিদশা থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে টেকনাফ থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তিনজনের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।

