প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:২১

পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির (৩২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় পটুয়াখালী আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিহত হানিফ ফকিরের স্ত্রী, দুই শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় আবু হানিফ এর ঘাতক হেলপার বিপ্লব কুমার মন্ডলকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান পরিবার ও শ্রমিকরা নেতারা।
