প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৬:৪৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক মিশন ধর্মপল্লীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সাধু পিতর ও পৌলের পর্ব উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ, যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত খ্রিস্টভক্ত অংশ নেন।
