প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:৪০

নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৯৮ বছর বয়সী মানিকজান বেওয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
