প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:৩৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে সৃষ্টি হওয়া বড় গর্তটি ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। সাম্প্রতিক টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
