
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:১৯

মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে এবং পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাঁচ উপজেলার ৩১টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও সর্বত্র এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। বসতঘর, সড়ক, সেতু, কৃষিজমি, মাছের ঘের ও গবাদিপশুর খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
