প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৪:১১

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নওগাঁর আত্রাই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এ রথযাত্রা শুরু হয়।
