
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৫০

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের একটি পরিবারে তিন প্রজন্ম ধরে ১১ জন সদস্য জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধী। করাইয়া হাওরপাড়ের ভাঙাচোরা টিনশেড ঘরে চরম দারিদ্র্য, নদীভাঙন ও বন্যার দুর্ভোগের মধ্য দিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। সাম্প্রতিক সময়ে মনু নদীর বাঁধ ভেঙে বসতবাড়ি প্লাবিত হওয়ায় তাদের দুর্দশা আরও বেড়েছে।
