প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৩৫

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা উপজেলার সড়াডাঙি এলাকায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন এবং পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন।
