
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ গ্রামবাসী অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।
