
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
