
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ৯:৫৯

বর্ষা মৌসুম এলেই মৌলভীবাজার জেলার পাহাড় ও টিলা-সংলগ্ন এলাকার মানুষের মধ্যে বাড়তে থাকে পাহাড়ধসের আতঙ্ক। ভারী বর্ষণে প্রতিবছরই জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটছে। এতে প্রাণহানি, আহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এবারও টানা বৃষ্টিতে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, জুড়ী, রাজনগর ও সদর উপজেলার পাহাড়ঘেঁষা এলাকাগুলোর বাসিন্দারা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
