প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:২৩

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানাধীন দরগারছড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
