
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:৫০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সংরক্ষণ অব্যবস্থাপনা ও টানা পাঁচ দিনের বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ দলিল, বালাম বই এবং সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে অফিসের বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় বৃষ্টির পানিতে সেগুলো ভিজে নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও উঠেছে।
