প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের মেয়ে নিলুমা জান্নাত।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
মেফতাউন জান্নাত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কলন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
মেফতাউন জান্নাত কলন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের মেয়ে এবং মাতা মোছাঃ মিলুমা জান্নাত একজন গৃহিণী।
তার এই গৌরবময় সাফল্যে কলন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,সহপাঠী এবং তার পরিবার-পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
মেয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বাবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান বলেন,আমাদের কলন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তারমধ্য আমার মেয়ে মেফতাউন জান্নাত ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় আমি আরও বেশি আনন্দিত। আমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মময় জীবনের জন্য সকলের কাছে দোয়া ও শুভ কামনা করেছেন। সেই সাথে অত্র বিদ্যালয়ের অন্য শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী সহ শিক্ষকরা জানান, মেফতাউন জান্নাত শুরু থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী, ও পরিশ্রমী শিক্ষার্থী ছিলেন। তার এই কৃতিত্ব বিদ্যালয়ের অন্যান্য ক্ষুদে শিক্ষার্থীদের ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী ও প্রতিযোগিতামূলক হতে দারুণ ভাবে অনুপ্রাণিত করবে।