প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১৬:৩২

কক্সবাজারের টেকনাফে প্রথমবারের মতো সব আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সীমান্ত নিরাপত্তা, অপহরণ, মাদক, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
