
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১৭:৫০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ পিতাকে কুড়াল দিয়ে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী মো. ফয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) জেলা পুলিশের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
