
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১৬:৫৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ জন এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ায় পরীক্ষার প্রথম দিন চরম ভোগান্তিতে পড়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে তারা বাধার মুখে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, জেলা প্রশাসন এবং সিলেট শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে তারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
