
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।
