
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২০:১৩

বাংলাদেশের চা শিল্পে নতুন এক ইতিহাস গড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। চা-পাতা চয়নে অসাধারণ দক্ষতা ও দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি টানা তৃতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ অর্জন করেছেন। দেশের ইতিহাসে এ অর্জন তাকে সবচেয়ে আলোচিত ও সফল চা-শ্রমিকদের কাতারে নিয়ে গেছে।
