"মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ- সবার আগে বাংলাদেশ" স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমের এই মেলার উদ্বোধন করেন নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, মহীপুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম,জেলা ছাত্রদল নেতা এস এম তাহের সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী করে গড়ে তুলতে কাজ করছে। আজকের তরুণ আগামীর উদ্যোক্তা ও বিজ্ঞানী মন্তব্য করেন তিনি।