
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৪১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রশিদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
