
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১৭:৩৭

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে মৌলভীবাজার জেলাজুড়ে বেড়েছে কচি তালের শাঁস বা তালশাঁসের চাহিদা। শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ জেলার বিভিন্ন হাট-বাজার, সড়কের মোড় ও জনবহুল এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে তালশাঁস বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গরমে অতিষ্ঠ মানুষ সাময়িক স্বস্তির খোঁজে ভিড় করছেন এসব দোকানে। একই সঙ্গে এই মৌসুমি ফল বিক্রি করে বাড়তি আয় করছেন অনেক ব্যবসায়ী।
