প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:৫৯

আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার ও আশপাশের গ্রামগুলোতে কামারপল্লীর কর্মকারদের ব্যস্ততা এখন চরমে। দিন-রাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, বঁটি, ছুরি, চাকু ও চাপাতি তৈরি ও শাণ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

