প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:৩২

দীর্ঘদিনের দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অসংখ্য খাল ও জলাধার তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এর ফলে জনসাধারণের চলাচল, কৃষি, মৎস্যসম্পদ, নদীর নাব্যতা এবং জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বর্তমান সরকারের খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পরিস্থিতির পরিবর্তনের আশা দেখছেন স্থানীয়রা।
