প্রকাশ: ২১ মে ২০২৬, ১৭:১

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ব্লু ইকোনোমি বা সুনীল অর্থনীতি এখন জাতীয় উন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের জায়গা দখল করেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রায় এক লক্ষ ১৮ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা দেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
