প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৪৯

প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।
