
প্রকাশ: ৮ মে ২০২৬, ১৬:৪৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
