মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ রিয়াজুল ইসলাম ।
শুক্রবার (৮ মে) সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ২০২৫ সালের ২৯ নভেম্বর মৌলভীবাজারের এসপি হিসেবে যোগদান করেন মো. বিল্লাল হোসেন। যোগদানের পর থেকেই তিনি একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের জড়িয়ে নানাভাবে আলোচিত হন। গত মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর এক প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়, যেখানে বিল্লাল হোসেনকে নৌ পুলিশ-এ স্থানান্তর করা হয়েছে।