
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:১১

রাজবাড়ীর গোয়ালন্দে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে ঘটেছে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা। থানার অদূরেই একটি স্বর্ণের দোকানে গভীর রাতে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে, যা এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
গোয়ালন্দ ঘাট থানার মাত্র ১৫০ গজ দূরে প্রধান সড়কের পাশে অবস্থিত ‘বিপাশা জুয়েলার্স’ নামের দোকানটিকে টার্গেট করে চোরেরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতের কোনো এক সময়।
দোকান মালিক বাবলু বেপারী জানান, রাত পৌনে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যান। তবে পরদিন সকালে এসে দোকানের অস্বাভাবিক অবস্থা দেখে তার সন্দেহ হয়।
তিনি বলেন, সকাল ১০টার দিকে দোকানে এসে দেখেন শাটারটি মাঝখান থেকে বাঁকা করা এবং কিছুটা ফাঁকা। দ্রুত ভেতরে ঢুকে দেখেন দোকানের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
দোকানের শোকেস ভেঙে ফেলে চোরেরা প্রায় ৮০ থেকে ৯০ ভরি রুপার গহনা নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন দোকান মালিক।

এছাড়াও শোকেসের ড্রয়ারে রাখা ৫ থেকে ৬ হাজার টাকা এবং কর্মচারীর ড্রয়ারে থাকা প্রায় ১০ ভরি রুপাও চুরি হয়ে গেছে। চুরির পর খালি বাক্সগুলো দোকানের ভেতরেই পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।